নির্বাচনী মতামত ও পরামর্শ সভা - ০১
আসন্ন ৬ নং ধানগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে (প্রথম সভা) আমাদের নিজেদের মহল্লার একাংশ অর্থাৎ রৌহা মধ্যপাড়া (দক্ষিণাংশ) এর যুব সমাজ ও মুরুব্বিদের নিয়ে মতামত, পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত সভায় উপস্থিত যুব ও মুরুব্বিয়ানগণ "চেয়ারম্যান" পদপ্রার্থী হিসেবে অত্র গ্রামের সন্তান পথিক যুব সংঘ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী মোঃ মাহফুজুর রহমান রাসেল আকন্দ কে অকুণ্ঠ সমর্থন ও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত সভায় চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাহফুজুর রহমান রাসেল আকন্দ তার বক্তব্যে বলেন, আপনাদের এই অকুণ্ঠ সমর্থন ও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করায় আমার মনোবল আরো জোড়দার হলো। যদি মহান আল্লাহ তায়ালা আপনাদের সকলের চেষ্টা, শ্রম সফলতায় রুপদান করে তাহলে সরকার কর্তৃক জনগনের জন্য বরাদ্দকৃত সকল সুযোগ- সুবিধা ইউনিয়ন পরিষদের আইন, বিধিমালা ও নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন হবে। এটা আমার ওয়াদা।
পরিশেষে অত্র সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব হাজী আবু সাঈদ আকন্দ উপস্থিত সকলের নিকট তার ভাতিজার ভুল ত্রুটি হয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা ও নির্বাচনের জন্য দোয়া এবং ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার যে অঙ্গীকার মহল্লাবাসী ব্যক্ত করেছেন তার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী সভা রৌহা মধ্যপাড়া (উত্তরাংশ) সফলতার সহিত বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভা পরিচালনা: মোঃ লিটন সেখ।
দোয়া পরিচালনা করেন: অত্র মহল্লার সম্মানিত ইমাম জনাব মাওঃ মোঃ হাফিজুর রহমান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা: রৌহা মধ্যপাড়ার যুব সমাজ।